ইউটিউব শর্টস ভিডিও তৈরী করে অর্থ উপার্জন
Youtube Shorts কি ?
এবং কিভাবে Youtube Shorts থেকে আয় করবেন ?
আজকের সময়ে স্মার্টফোন ব্যবহার করা প্রতিটি ব্যক্তি বিনোদন বা তথ্য জানার জন্য Youtube এর ব্যবহার অবশ্যই করে থাকেন। কিন্তু মানুষের সময় কম হওয়ার কারণে Youtube এর দীর্ঘ ভিডিও দেখার পরিবর্তে ৩০ সেকেন্ড থেকে ১ মিনিটের Youtube shorts video দেখতে পছন্দ করছেন। আপনি এই সুযোগে শর্টস ভিডিও তৈরী করে অর্থ উপার্জন করতে পারেন। তাই আজ আমরা জানব Youtube Shorts কি? এবং কীভাবে Youtube Shorts থেকে আয় করবেন।
- Table of Contents
- Youtube Shorts কি?
- Youtube Shorts Fund কি?
- কীভাবে ইউটিউব শর্টস ভিডিও আপলোড করবেন?
- কীভাবে Youtube Shorts থেকে আয় করবেন?
- ইউটিউব শর্টস ফান্ড থেকে আয়
- অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আয়
- ইউটিউব মনিটাইজেশন থেকে আয়
- ব্র্যান্ড স্পনসরশিপ থেকে আয়
Youtube Shorts কি
ইউটিউব শর্টস হলো বিশ্বের বৃহত্তম অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম Youtube দ্বারা একটি শর্টস ভিডিওর features চালু করা হয়েছিল।যে সমস্ত ব্যক্তির একটি Youtube Channel আছে, তাঁরা ৬০ সেকেন্ডের একটি শর্টস ভিডিও তৈরী করে নিজের চ্যানেলে আপলোড করতে পারেন।
২০২০ সালে ভারত সরকার দ্বারা Tiktok সহ অনেকগুলি Harmful app ban করা হয়েছিল।কিন্তু এই বন্ধের আগের থেকেই ভারতে শর্ট ভিডিও দেখার প্রবণতা অনেকাংশে বেড়ে গিয়েছিল। এই বর্তমান পরিস্থিতিতে বিশ্বের দুই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Youtube এবং Instagram তাঁদের App এর সাথে একটি শর্টস ভিডিও ফিচারস যুক্ত করেছিল,সেগুলি হলো Youtube Shorts এবং Instagram Reels . earn money Youtube Shorts video
Youtube Shorts Fund কি
ইউটিউব শর্টস ফান্ডস হলো ইউটিউব টীম দ্বারা প্রদান করা একটি $10000 মার্কিন ডলারের ফান্ড।এই ফান্ডটি শুধুমাত্র সেইসব Youtube Creators-দের দেওয়া হবে। যার কোনো কপিরাইট কনটেন্ট না বানিয়ে একটি আলাদা ধরণের ভালো কনটেন্ট তৈরী করে প্ল্যাটফর্মটিতে আপলোড করেছেন। ২০২১ এবং ২০২২ সালে সবথেকে বেশি ট্রেন্ডিংয়ে চলা শর্টস ক্রিটোরসদের মধ্যে $১০০ থেকে $১০০০ ডলারের Shorts Bonus করা হবে।
কিভাবে ইউটিউব শর্টস ভিডিও আপলোড করবেন
আপনাদের মধ্যে কেউ যদি না জানেন কীভাবে ইউটিউব শর্টস ভিডিও তৈরী করে আপলোড করতে হয়। তবে আপনি আমাদের নীচে দেওয়া ধাপগুলি অনুসরণ করতে পারেন।
সবার আগে আপনার Youtube App Open করুন।
এরপরে App এর নীচে দেওয়া Create+ আইকনে ক্লিক করে করুন।
এখানে আপনি Youtube Shorts Video এর বিকল্পটি দেখতে পাবেন।এবং এটিতে ক্লিক করে খুব সহজেই একটি Shorts Video তৈরী করতে পারবেন।
আপনি এখানে রেকোর্ড করে বা আগের কোনো short ভিডিও থাকলে আপলোড করতে পাবেন।
সবার শেষে আপনি আপনার শর্টস ভিডিওটির title লিখুন এবং ভিডিওটি আপলোড করুন।
কীভাবে Youtube Shorts থেকে আয় করবেন?
নীচে আমরা খুবই বিস্তারিতভাবে আলোচনা করেছি,কীভাবে আপনি youtube shorts থেকে অর্থ উপার্জন করতে পারেন।
ইউটিউব শর্টস ফান্ড থেকে আয়
সাম্প্রতিককালে শর্ট ভিডিওর অত্যাধিক জনপ্রিয়তা লাভ পাওয়ার ফলে youtube তাঁর সকল শর্টস ভিডিও ক্রিয়েটরদের জন্য একটি ফান্ড তৈরী করেছে। ইউটিউব মূলত এই ফান্ডটি প্রতি মাসে কিছু ক্রিয়েটরদের short Bonus হিসাবে প্রদান করবে।
এই Youtube Shorts Bonus পাওয়ার জন্য একটি Google Adsense Account এবং Youtube এর policy মেনে চলতে হবে।তা না হলে আপনি Youtube Shorts এর জন্য যোগ্যতা অর্জন করতে পারবেন না। এবং এই bonus fund টি ইউটিউব দীর্ঘ ভিডিওর payment Release এর সময় অনুসারে প্রতিমাসে ২১ থেকে ২৫ তারিখের মধ্যে প্রদান করবে।
অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আয়
আপনি যদি ইউটিউব শর্টস ভিডিও থেকে আয় উপার্জন করার একটি সেরা মাধ্যম খুঁজছেন। তবে অ্যাফিলিয়েট মার্কেটিং হলো সবচেয়ে সহজ এবং জনপ্রিয় উপায়।
আপনারাদের ভাইরাল হওয়া শর্টস ভিডিওগুলিতে বিভিন্ন কোম্পানির অ্যাফিলিয়েট প্রোডাক্ট এর লিঙ্ক ডেস্ক্রিবশন বক্সে প্রোমোট করতে পারবেন। যখন কোনো ব্যক্তি ডেস্ক্রিবশন বক্সে গিয়ে আপনার অ্যাফিলিয়েট লিংকে ক্লিক করে ই-কমার্স সাইটটিতে পৌঁছাবে। তখন সেই অ্যাফিলিয়েট কোম্পানিটি কেনা প্রোডাক্টটির কিছু শতাংশ কমিশন আপনাকে প্রদান করবে।
আপনারা এই Youtube Shorts Video এর দ্বারা বিভিন্ন প্রোডাক্ট এর অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করে প্রতি মাসে ২০,০০০ থেকে ৫ লক্ষ টাকা পৰ্যন্ত আয় করতে পারবেন। কিন্তু এই আয়টি বেশিরভাগ ক্ষেত্রে আপনার শর্টস ভিডিওর ক্যাটাগরির উপরে নির্ভর করে থাকে।
ইউটিউব মনিটাইজেশন থেকে আয়
আপনি google Adsense এর সাহায্যে আপনার youtube shorts ভিডিওতে বিজ্ঞাপন লাগিয়ে অর্থ উপার্জন করতে পারেন। কিন্তু এর জন্য আপনাকে গুগল এডসেন্সের ইউটিউব মনিটাইজেশন প্রোগ্রামের Eligibility requirements সম্পূর্ণ করতে হবে।এগুলি কাজগুলি সম্পূর্ণ করতে পারলে আপনি বিজ্ঞাপন দেখানোর জন্য যোগ্যতা অর্জন করে ফেলবেন। এবং আপনার চ্যানেলে ইউটিউব বিজ্ঞাপন দেখানো শুরু করে দেবে।
আপনার চ্যানেলে যখন কোনো viewer আপনার ইউটিউব চ্যানেলের profile, search এবং suggested video থেকে কোনো দীর্ঘ ভিডিও দেখবে ,তখন ইউটিউব থেকে আপনার চ্যানেলের ভিডিওতে বিজ্ঞাপন দেখানো হয়। কিন্তু যখন কোনো ব্যক্তি short video player থেকে কোনো ভিডিও ,দেখলে তখন কোনো প্রকারের বিজ্ঞাপন দেখানো হয় না।কিন্তু কেউ যদি চ্যানেলের প্রোফাইলে গিয়ে কোনো শর্টস ভিডিও দেখে,তখন সেক্ষেত্রে বিজ্ঞাপন দেখানো হয়।
ব্র্যান্ড স্পনসরশিপ থেকে আয়
আজ থেকে প্রায় ১.৫ থেকে ২ বছর আগে লঞ্চ হওয়া youtube short video features অনেকাংশে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারিদের মনে একটি আলাদা জায়গায় করে নিয়েছে। এটি একটি সম্পূর্ণ নতুন বৈশিষ্ট্য হওয়ার কারণে প্রতিযোগিতার সংখ্যা তুলনামূলকভাবে বহুগুন কম আছে।
আপনারা যদি এখন থেকে ভালো short video তৈরী করতে পারেন,তবে প্রতিযোগিতা কম হওয়ার কারণে পরবর্তীতে আপনার নাম বানাতে পারবেন। এবং যদি একবার ভিডিও ভাইরাল হতে থাকলে বিভিন্ন কোম্পানি শর্টস ভিডিওতে তাঁদের Brand promote করার জন্য আপনার কাছে যোগযোগ করতে পারে। এবং এই সমস্ত ব্র্যান্ডগুলি প্রোমোট করে প্রতিমাসে একটি ভালো টাকা আয় করতে পারবেন। তাহলে দেরি না করে,আজ থেকেই ইউটিউব শর্টস ভিডিও বানানো শুরু করে দেন।
